Web Analytics

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে ‘ছোট আকারের বিদ্রোহ’ শুরু করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতায় পুলিশ এবং ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জে, শেখ হাসিনার জন্মস্থানে, সহিংসতা ও আওয়ামীপন্থি বিক্ষোভ সবচেয়ে তীব্র ছিল। বিক্ষোভকারীরা পশ্চিমাঞ্চল ও ঢাকাকে সংযুক্তকারী প্রধান মহাসড়ক ৩৬ ঘণ্টা অবরোধ করে রাখেন। তারা অস্ত্র হাতে মিছিল করেন, পুলিশের একটি গাড়িতে আগুন দেন এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেন। শুক্রবার সকালে মহাসড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং পুলিশ কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করে।

প্রতিবেদন অনুযায়ী, গণপরিবহন, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপির দুই নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশ তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং ভারতকে তাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে যোগাযোগ করা হলেও আওয়ামী লীগের প্রতিনিধিরা কোনো জবাব দেননি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।