Web Analytics

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সম্ভাব্য সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যম সামরিক সরঞ্জাম মোতায়েন এবং চলতি মাসে সংসদের অনুমোদন চাওয়ার প্রস্তুতির খবর প্রকাশ করেছিল। তবে এক সরকারি কর্মকর্তা এসব প্রতিবেদন নাকচ করে বলেন, সামরিক পদক্ষেপ সম্ভাব্য বিকল্পগুলোর একটি হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ওই কর্মকর্তা বলেন, কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দেশের আইনগত প্রক্রিয়া, কোরীয় উপদ্বীপে সামরিক প্রস্তুতি এবং সংসদের অনুমোদনের বিষয় বিবেচনা করতে হবে। হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বাস্তবসম্মত সহযোগিতার পথ নিয়েও আলোচনা চলছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আলোচনা বর্তমানে এগোচ্ছে না; তাদের আলোচনায় সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন বিষয় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।