Web Analytics

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা ৪৭তম বিসিএসের টেকনিক্যাল ক্যাডারের ফলাফলকে কেন্দ্র করে সোমবার (৬ জুলাই ২০২৬) টানা দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন। ভাইভায় অংশ নেওয়া ১৮ জন পরীক্ষার্থীর কেউ সুপারিশ না পাওয়ায় এবং কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য স্বতন্ত্র কোডসহ চার দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সকালে এম. মহবুবউজ্জামান ভবনের নিচে শুরু হওয়া কর্মসূচিতে অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও প্রক্টর অধ্যাপক ড. আরফান আলীসহ শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান। তবে সব শিক্ষক উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ডিন জানান, পিএসসিতে কম্বাইন্ড কোড অন্তর্ভুক্তির জন্য নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে এবং ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়েও ইউজিসিকে জানানো হবে।

প্রক্টর ক্লাসে ফেরার আহ্বান জানালেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে বলেন, চার দফা দাবির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।