Web Analytics

বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়া ও পর্তুগালের ম্যাচটি গোলশূন্য হলেও ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। দক্ষিণ ফ্লোরিডায় বিপুল সংখ্যক কলম্বিয়ান সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। কলম্বিয়া গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন হিসেবে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে। গোল না হলেও ম্যাচজুড়ে ছিল আক্রমণ ও পাল্টা আক্রমণের ঝড়।

রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে, বড় কোনো প্রভাব রাখতে পারেননি। বরং কলম্বিয়ার হামেস রদ্রিগেস ও পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ মাঝমাঠে খেলার গতি নিয়ন্ত্রণে রাখেন এবং আক্রমণ সাজান। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে ৩৭টি শট নেয়, যার মধ্যে কলম্বিয়ার ২৪টি—তাদের বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ। হামেস ৩৮টি সফল পাস সম্পন্ন করে দর্শকদের করতালি পেয়েছেন।

আগামী ৪ জুলাই কানসাস সিটিতে কলম্বিয়া মুখোমুখি হবে ঘানার, আর ৩ জুলাই পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। দুই দলই নকআউটে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।