Web Analytics

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দুই প্রার্থী এখনো ব্রিটিশ নাগরিকত্ব বহাল রেখেছেন, যদিও ২১ জন প্রার্থী নাগরিকত্ব ত্যাগের ঘোষণা দিয়েছেন। সংস্থাটি জানায়, এই দুই প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি, তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। টিআইবি আরও জানায়, একজন প্রার্থী ২০১৩ সালে যুক্তরাজ্যে ঘোষিত নির্ভরশীলের নামে ১.৪ মিলিয়ন পাউন্ড মূল্যের বাড়ি কিনেছিলেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেননি।

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রার্থীদের জমাকৃত হলফনামাগুলো অনেক ক্ষেত্রেই অস্বচ্ছ। তিনি জানান, ২১ জন প্রার্থী বিদেশ থেকে আয় করেন, ২৫ জনের বিদেশে অস্থাবর সম্পদ বা বিনিয়োগ রয়েছে এবং ১৭ জন বিদেশে স্থাবর সম্পদের মালিকানা ঘোষণা করেছেন। টিআইবির তথ্যমতে, ৮৭ শতাংশ প্রার্থী দলীয়, ১৩ শতাংশ স্বতন্ত্র এবং ৪৮ শতাংশ ব্যবসায়ী।

সংস্থাটি সতর্ক করেছে যে অর্থ, ব্যবসা ও ধর্মের প্রভাব রাজনীতিকে জিম্মি অবস্থায় নিয়ে যাচ্ছে এবং সুস্থ রাজনীতি বাধাগ্রস্ত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।