Web Analytics

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার যমুনা নদীর বিস্তীর্ণ বালুচরে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলন হয়েছে। কম খরচে বেশি উৎপাদন এবং বাজারে ভালো দাম পাওয়ায় চরাঞ্চলের কৃষকদের মুখে তৃপ্তির হাসি ফুটেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে যমুনার চরে ৩০ হেক্টর জমিতে বাদাম আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার তিনগুণ।

বাদামের পাশাপাশি চরাঞ্চলে পেঁয়াজ, ভুট্টা, কালোজিরা, মরিচসহ বিভিন্ন ফসল চাষ হচ্ছে। উৎপাদন খরচ কম এবং ফলন ভালো হওয়ায় কৃষকরা আগ্রহী হচ্ছেন। কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে, ফলে চরাঞ্চলে কৃষির প্রসার ঘটছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অনুকূল আবহাওয়ার কারণে এবার বাদামের ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৮০ থেকে ৯০ মেট্রিক টন বাদাম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।