Web Analytics

টেক্সাসের নবনির্বাচিত গভর্নর জিনা হিনোজোসা দায়িত্ব গ্রহণের পর কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস বা সিএআইআরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা নির্বাহী আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্র্যাট নেতা বলেন, বিদায়ী রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের আদেশ তিনি বাতিল করবেন। তাঁর মতে, জননিরাপত্তার জন্য বরাদ্দ ক্ষমতা ও অর্থ প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যবহার করা উচিত।

গত নভেম্বরে অ্যাবট সিএআইআর ও মুসলিম ব্রাদারহুডকে টেক্সাসের আইনে বিদেশি সন্ত্রাসী ও আন্তদেশীয় অপরাধী সংগঠন ঘোষণা করেন। আদেশে সংগঠন দুটির টেক্সাসে জমি কেনা বা অধিগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলকে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়। তৎকালীন অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন ফেব্রুয়ারিতে সিএআইআরের বিরুদ্ধে মামলা করেন; সিএআইআর এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন হিনোজোসার ঘোষণাকে স্বাগত জানিয়েছে। টেক্সাস ননপ্রফিট প্রোটেকশন নেটওয়ার্কের স্যাম রবেলস বলেন, অ্যাবটের পদক্ষেপ মুসলিমবিদ্বেষ উসকে দিয়েছে এবং অধিকার সংগঠনগুলোকে ভীত করার চেষ্টা করেছে। নির্বাচনের পর ১৬ নভেম্বর প্যাক্সটনের দপ্তর মামলাটি প্রত্যাহার করলেও অ্যাবটের নির্বাহী আদেশ এখনো বহাল আছে। আগামী জানুয়ারিতে শপথ নেওয়ার পর হিনোজোসা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।