Web Analytics

ইসরাইলি বাহিনী নিরাপত্তার অজুহাতে জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দেয়। ঈদের দিন মসজিদটি বন্ধ রাখায় শত শত মুসল্লি মসজিদের ফটক ও আশপাশের সড়কে নামাজ আদায় করেন। ১৯৬৭ সালের পর এই প্রথমবার ঈদের নামাজ আল-আকসা মসজিদে অনুষ্ঠিত হয়নি।

মসজিদ বন্ধের ঘটনায় ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আল-আকসার খতিব ও জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরি মুসল্লিদের মসজিদের নিকটতম স্থানে নামাজ আদায়ের আহ্বান জানান। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নামাজ পড়তে আসা মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরাইলি বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

ইসরাইল, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে আগেই আল-আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। এই ঘটনার পর আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।