Web Analytics

ভারতের আবহাওয়া অধিদপ্তর রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে। সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় সতর্কতাটি জারি করা হয়। পূর্বাভাসে প্রতি ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কার কথা বলা হয়েছে।

দিল্লির পাশাপাশি আশপাশের নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সকালের ব্যস্ত সময়ে এ পরিস্থিতিতে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের বৃষ্টির পর আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ১৩ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ১৪ অক্টোবর তা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।