Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাকে হত্যার আগেই তিনি খামেনিকে হত্যা করেছেন। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান দুবার তাকে টার্গেট করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি আগে আঘাত করেছেন। তার এই মন্তব্য ২০২৪ সালের কথিত ইরানি হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এতে খামেনি নিহত হয়েছেন। আধা সরকারি তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি রোববার (১ মার্চ) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

খামেনির মৃত্যুর পর দেশটির সরকার সাত দিনের সরকারি ছুটি ও চল্লিশ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যা ইরান ও অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।