Web Analytics

ইরান নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছেন। ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগার মোর্তাজাভি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলেই বিভাজন তৈরি হয়েছে। তার মতে, ডেমোক্র্যাট দলের মধ্যপন্থি ও ডানঘেঁষা অংশগুলো মনে করছে ইরান শক্তিশালী হচ্ছে, আর যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে দুর্বল। একই সঙ্গে রিপাবলিকান পার্টির ‘আমেরিকা ফার্স্ট’ ঘরানার একটি অংশও ট্রাম্পের নীতির বিরোধিতা করছে।

মোর্তাজাভি বলেন, ট্রাম্প একসময় মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপের বিরোধিতাকে নিজের রাজনৈতিক পরিচয়ের অংশ করেছিলেন, কিন্তু এখন তার নীতি সেই অবস্থানের বিপরীত দিকে যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, ট্রাম্প দুবার প্রতিশ্রুতি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের “বোকা” ও “অর্থহীন” যুদ্ধ শেষ করার এবং নিজেকে “শান্তির প্রেসিডেন্ট” হিসেবে উপস্থাপন করেছিলেন।

তার মতে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাবিত ইরান আক্রমণ পরিকল্পনা গ্রহণ করা ঝুঁকিপূর্ণ হবে, কারণ আগের কোনো মার্কিন প্রেসিডেন্ট তা করেননি। তিনি সতর্ক করে বলেন, ইরানকে সহজ লক্ষ্য ভাবা ভুল হবে এবং ট্রাম্প এখন এমন এক জটিল পরিস্থিতিতে আছেন যেখানে সমালোচনা আসছে নিজের দল ও বিরোধী উভয় দিক থেকেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।