Web Analytics

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮৫ শতাংশে, যা একই সময়ের হিসাবে গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে ৫ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকা, বিপরীতে পুরো অর্থবছরের এডিপি বরাদ্দ ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। সোমবার আইএমইডির সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্টে এডিপি থেকে ব্যয় হয়েছিল ৫ হাজার ৭১৪ কোটি ৮৩ লাখ টাকা এবং বাস্তবায়ন হার ছিল ২ দশমিক ৩৯ শতাংশ। এক বছরের ব্যবধানে প্রকল্প ব্যয় কমেছে ৫ কোটি ১৩ লাখ টাকা। একই সময়ে বাস্তবায়নের হার কমেছে দশমিক ৫৪ শতাংশীয় পয়েন্ট।

আগের তিন অর্থবছরের একই সময়ে ব্যয় ও বাস্তবায়ন হার উভয়ই বেশি ছিল। ২০২৪-২৫ সালে ব্যয় ছিল ৭ হাজার ১৪৩ কোটি ৮ লাখ টাকা, ২০২৩-২৪ সালে ১০ হাজার ৫৪১ কোটি ৮০ লাখ টাকা এবং ২০২২-২৩ সালে ৯ হাজার ৮৪৩ কোটি ৭১ লাখ টাকা। সংশ্লিষ্ট বাস্তবায়ন হার ছিল ২ দশমিক ৫৭, ৩ দশমিক ৮৪ ও ৩ দশমিক ৮৫ শতাংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।