Web Analytics

সৌদি আরব থেকে পাঠানো প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে বরিশালের কাজিরহাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রবাসী রাসেল চৌধুরীর ভাই রানা চৌধুরী অভিযোগটি করেন। অভিযোগ অনুযায়ী, গত ৬ নভেম্বর রাসেল সৌদি আরবে অভিযুক্ত মাসুদ সরদারের কাছে স্বর্ণালংকারগুলো দেন, যাতে তিনি দেশে এসে রানার কাছে পৌঁছে দেন।

অভিযোগে বলা হয়, একই দিন বিমানবন্দর থেকে মাসুদকে তার সহযোগী রাশেদ খাঁ রিসিভ করেন। এরপর থেকে মাসুদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন রানা। গত ৯ নভেম্বর সন্ধ্যায় বন্ধু দেলোয়ারকে নিয়ে মাসুদের বাড়িতে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তদের ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

রানার অভিযোগ, মাসুদ ও রাশেদ স্বর্ণালংকার আত্মসাৎ করে পালিয়েছেন। মাসুদের বয়স ২৬ এবং রাশেদের বয়স ২৫ বছর বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রানা চৌধুরীর বাড়ি লক্ষ্মীপুরে, আর অভিযুক্তদের বাড়ি বরিশালের কাজিরহাটে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারকে বিমানবন্দর থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। সহায়তা চাইলে কাজিরহাট থানা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।