Web Analytics

লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। স্থানীয়রা জানান, মেঘনা নদীর তীরবর্তী দুর্গম নির্জন স্থানে গোপনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুই মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটি স্থানীয় জনমনে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকলেও, এই ভিডিও নতুন আলোচনার জন্ম দিয়েছে। চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক অভিযোগ করেন, তারা আবারও এলাকায় অশান্তি সৃষ্টির পরিকল্পনা করছে।

কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম জানান, ভিডিওর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং কেউ আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।