Web Analytics

চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় পৃথক অভিযানে ১,২৬০ বস্তা সিমেন্ট এবং দুটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পতেঙ্গার অভিযানে দুই সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়েছে। তবে বাঁশখালীতে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহজনক একটি কার্গো বোট তল্লাশি করে ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার ওজন ৩৭ হাজার ৫০০ কেজি।

শুক্রবার ভোর ৩টার দিকে বাঁশখালী থানার বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট থেকে ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এর ওজন ২৫ হাজার ৫০০ কেজি। দুই অভিযানে জব্দ সিমেন্টের মোট ওজন ৬৩ হাজার কেজি বা ৬৩ মেট্রিক টন। জব্দ পণ্য, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে কোস্ট গার্ড জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।