Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত চার সপ্তাহ ধরে ইরান কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস। সংস্থাটি এই পরিস্থিতিকে ‘ডিজিটাল অন্ধকার’ হিসেবে বর্ণনা করেছে। এক মাসব্যাপী এই ব্ল্যাকআউট ইরানি নাগরিকদের তথ্য পাওয়া ও যোগাযোগের মৌলিক অধিকারকে চরমভাবে সীমিত করেছে, ফলে দেশটি বহির্বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি এ বছরের প্রথম ইন্টারনেট বিচ্ছিন্নতা নয়। গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীনও কয়েক সপ্তাহের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। বর্তমানে ইরান একটি দ্বি-স্তরীয় ইন্টারনেট ব্যবস্থা পরিচালনা করছে, যেখানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শাসনব্যবস্থার ঘনিষ্ঠ ব্যক্তিরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

সাধারণ নাগরিকদের জন্য মূল ইন্টারনেট নেটওয়ার্ক সীমিত রাখা হয়েছে এবং তাদের অধিকাংশকেই বাধ্য হয়ে দেশটির নিজস্ব ‘ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক’ ব্যবহার করতে হচ্ছে, যা একটি কঠোরভাবে নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ নেটওয়ার্ক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।