Web Analytics

চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরে টাইফুন ‘মায়সাক’-এর প্রভাবে সৃষ্ট বন্যায় একটি সাপের প্রজনন খামার ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে যায়। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৬ জুলাই টানা বর্ষণে স্থানীয় জলাধারের বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়, এতে খামারটি প্লাবিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া অধিকাংশ সাপই বিষহীন।

এক গ্রামবাসী সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বন্যার স্রোতে অনেক সাপ ভেসে গেলেও কিছু সাপ আবর্জনার ওপর দেখা গেছে। বাসিন্দারা স্বেচ্ছাসেবী দল গঠন করে সাপ ধরার চেষ্টা শুরু করলেও প্রশাসন সাধারণ মানুষকে এ কাজে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে। হেংঝৌ প্রশাসন জরুরি স্বাস্থ্যসেবা জোরদার করেছে, অ্যান্টিভেনমের মজুত বাড়িয়েছে এবং অস্থায়ী চিকিৎসাকেন্দ্র চালু করেছে।

লাউডস্পিকার, উইচ্যাট ও বাড়ি বাড়ি প্রচারণার মাধ্যমে বাসিন্দাদের রাতে বাইরে না যাওয়া এবং ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম সাপের কামড় থেকে নিরাপদ থাকার নির্দেশিকা প্রকাশ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।