Web Analytics

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে বিশ্বব্যাপী মানবাধিকার এখন পূর্ণমাত্রায় আক্রমণের শিকার, এবং অনেক ক্ষেত্রেই এর নেতৃত্ব দিচ্ছেন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা। সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, আইনের শাসনকে বলপ্রয়োগের শাসন দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে এবং এই আক্রমণ গোপনে নয়, সবার চোখের সামনেই ঘটছে।

গুতেরেস ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের সমালোচনা করে বলেন, চার বছরের সহিংসতায় ১৫ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং এখনই রক্তপাত বন্ধ করার সময়। তিনি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার, মানব মর্যাদা ও আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘনের বিষয়ও তুলে ধরেন এবং সতর্ক করেন যে এই পরিস্থিতি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে নস্যাৎ করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই প্রবণতা বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানান।

গুতেরেস বলেন, মানবাধিকার ইচ্ছাকৃতভাবে ও কৌশলগতভাবে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে এবং জাতিসংঘ সনদ ও মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রকে কোনোভাবেই আপসের ভিত্তিতে দেখা উচিত নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।