Web Analytics

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথের কোনো না কোনো পর্যায়ে ধর্ষণের শিকার হয়ে থাকতে পারেন। দ্য রেস্ট ইজ পলিটিকস পডকাস্টে তিনি বলেন, কারা যুক্তরাজ্যে প্রবেশ করবে তা মানবপাচারকারী ও অপরাধী চক্রের নিয়ন্ত্রণে থাকলে আশ্রয়প্রার্থীরা যৌন নিপীড়নের বড় ঝুঁকিতে থাকবেন।

মাহমুদের ভাষ্য অনুযায়ী, উত্তর ফ্রান্সে নৌকায় ওঠার অপেক্ষায় থাকা নারীদের প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই যৌন সহিংসতার আশঙ্কা ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কিছু পুরুষও যৌন নিপীড়ন ও ভয়ভীতির শিকার হয়েছেন বলে তিনি জানান। তিনি বর্তমান সীমান্ত নিয়ন্ত্রণ পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলেন এবং নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থার মাধ্যমে প্রবেশ, আশ্রয় এবং সমাজে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দেন।

রিফিউজি কাউন্সিলের পরিচালক ইমরান হুসেইন যৌন সহিংসতার ব্যাপকতা স্বীকার করায় মাহমুদকে স্বাগত জানান, তবে নিরাপদ ও বৈধ পথ সীমিত করার সরকারি নীতির সমালোচনা করেন। তিনি বলেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালানো নারী ও শিশুরা নিজ দেশে এবং নিরাপদ আশ্রয়ের পথে যৌন সহিংসতার ঝুঁকিতে থাকেন। লিভারপুলে সোমবার নিষিদ্ধ ফিলিস্তিন অ্যাকশন সংগঠনের সমর্থনে সামগ্রী বহনের সন্দেহে ৮২ জনকে গ্রেপ্তার করে মার্সিসাইড পুলিশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।