Web Analytics

নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতের নারী ক্রিকেট দল। তবে শিরোপা জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি হারমানপ্রীত কৌরের দল। টুর্নামেন্ট-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য ভারতীয় খেলোয়াড়রা মাঠেও নামেননি।

ফাইনাল শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। রানার্সআপ শ্রীলঙ্কার ক্রিকেটাররা নাকভির কাছ থেকে পদক ও চেক গ্রহণ করেন, কিন্তু তখন মাঠে ভারতের কোনো খেলোয়াড় ছিলেন না। পরে জানা যায়, নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ অমল মজুমদার বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন এবং ট্রফি নেওয়া বা না নেওয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি জানান, নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইয়ের এবং এ বিষয়ে দলের কিছু বলার নেই। গত বছর পুরুষদের এশিয়া কাপ জয়ের পরও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।