Web Analytics

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ও বিদেশে যেখানেই যান, আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পর্কে নেতিবাচক কথা শুনতে হয়। শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে স্থানীয় এলসির তথ্য আদান-প্রদান দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা উদ্বোধন করা হয়।

কাস্টমস ও এনবিআরের ভাবমূর্তি নিয়ে নেতিবাচক ধারণার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নয়নে তিনি, প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা করছেন। যেকোনো প্রক্রিয়া অংশীজনদের সঙ্গে পরামর্শ করে এগিয়ে নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। সরকার সব অংশীজনের সঙ্গে নিয়মিত আলোচনায় আগ্রহী বলেও জানান তিনি।

আমির খসরু বলেন, শুধু এনবিআর নয়, সব ক্ষেত্রেই পরামর্শ গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যেতে চান তিনি। সরকারের জোরালো উদ্যোগ ও আগাম প্রস্তুতি থাকলেও অংশীজনরা এগিয়ে না এলে সংস্কার সফল হবে না। তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের কল্যাণে প্রয়োজন হলে সরকার বেদনাদায়ক সিদ্ধান্ত নিতেও প্রস্তুত। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানও বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।