Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল যেন প্রকৃত অর্থে জনগণের কাছেই ফিরে যায়। শনিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৫–২৬ অর্থবছরের এপ্রিল মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পগুলোর অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে হবে। বিমান ও পর্যটন খাতে নতুন প্রকল্প গ্রহণের আগে আর্থিক সক্ষমতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি। এছাড়া যেকোনো অবকাঠামো বা সুবিধা নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে আরও সতর্ক থাকার নির্দেশ দেন।

তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল পর্যায়ে কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানান। সভায় সচিব ফাহমিদা আখতার সভাপতিত্ব করেন এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।