Web Analytics

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আরব সাগরে ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর একটি জাহাজ আটক করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, এম/ভি সেভান নামের জাহাজটি আজ সকালে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার আটক করে। জাহাজটি বিদেশি বাজারে বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাস পণ্য পরিবহন করছিল। বর্তমানে এটি মার্কিন বাহিনীর প্রহরায় রয়েছে এবং ইরানে ফিরে যাওয়ার নির্দেশনা মেনে চলছে।

সেন্টকম আরও জানায়, এম/ভি সেভান সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ১৯টি ‘শ্যাডো ফ্লিট’ জাহাজের একটি। চলতি মাসের শুরুতে মার্কিন বাহিনী ঘোষণা করেছিল, তারা ইরানের উপকূল থেকে আসা-যাওয়ার পথে জাহাজগুলো আটক বা ফেরত পাঠাবে। সেন্টকমের দাবি অনুযায়ী, তারা ইরানের বন্দরগুলোর ওপর “অবরোধ পুরোপুরি কার্যকর” করে চলেছে।

এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইরানের নিষিদ্ধ জ্বালানি বাণিজ্য রোধে চলমান সামুদ্রিক অভিযানকে আরও জোরদার করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।