Web Analytics

খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলো পুনঃতফসিলের পথে ঝুঁকছে, তবে এতে খেলাপি ঋণ কমছে না। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট ২০২৫ অনুযায়ী, মোট পুনঃতফসিল করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৮৯৪ কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বড় অংশ শিল্প খাতের মেয়াদি ঋণ। এসব পুনঃতফসিল করা ঋণের প্রায় ৩৯ দশমিক ৮৭ শতাংশ আবার খেলাপিতে পরিণত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শিল্প খাতের মেয়াদি ঋণ পুনঃতফসিলের ২৯ দশমিক ৫৬ শতাংশ, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ১৭ দশমিক ৫৬ শতাংশ। বেসরকারি ব্যাংকের অংশ ৭৪ দশমিক ১৬ শতাংশ এবং সরকারি ব্যাংকের ২৩ দশমিক ২৭ শতাংশ। সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক প্রভাব, দুর্বল মূল্যায়ন ও কম ডাউন পেমেন্টের সুযোগে বড় ঋণগ্রহীতারা বারবার খেলাপি হচ্ছে। গ্যাস-বিদ্যুৎ সংকট ও ডলারের উচ্চমূল্যও শিল্প খাতের ঋণ পরিশোধে বাধা সৃষ্টি করেছে।

অর্থনীতিবিদ ও ব্যাংকাররা মনে করেন, পুনঃতফসিল সাময়িক স্বস্তি দিলেও ঋণ আদায় নিশ্চিত না হলে ঝুঁকি থেকেই যাবে। তারা প্রকৃত সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোকেই পুনঃতফসিল সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।