Web Analytics

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব বাতিল ফ্লাইটে মোট ২২ হাজার ২৩১ জন যাত্রীর যাতায়াতের কথা ছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঠানো তথ্যে রোববার এ তথ্য জানানো হয়।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১১টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিলের কারণ হিসেবে রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের ফ্লাইট চলাচলসংক্রান্ত বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।