Web Analytics

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন পাঁচটি, সংশোধিত চারটি এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি রয়েছে।

মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা। প্রকল্পগুলো স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, দুর্যোগ ব্যবস্থাপনা, বিদ্যুৎ বিতরণ ও পানিসম্পদ খাতের। স্বাস্থ্য প্রকল্পের মধ্যে আট বিভাগীয় শহরে ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র এবং কয়েকটি স্থানে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল অন্তর্ভুক্ত।

পাবনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনের প্রকল্পও রয়েছে। এছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের সাতটি প্রকল্প সম্পর্কে সভাকে অবহিত করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।