Web Analytics

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৪ হাজার নতুন শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত শিক্ষক বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, সিদ্ধান্তটি আজ থেকেই কার্যকর হবে।

প্রতিমন্ত্রী জানান, নতুন শিক্ষকদের নিয়োগের পর আবার বদলি চালু হবে। তবে তখন বর্তমান বদলি ব্যবস্থা ও নীতিমালাই বহাল থাকবে, নাকি পরিবর্তন হবে, তা এখনই বলা সম্ভব নয়। তিনি আরও জানান, আগামী বছর দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার পরিকল্পনা রয়েছে।

উপবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানান ববি হাজ্জাজ। কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে সহায়তাকে আর্থিক প্রয়োজনভিত্তিক করা এবং এর আওতা বাড়ানোর চেষ্টা থাকবে বলে তিনি উল্লেখ করেন। বিদ্যালয়ের বাইরে থাকা ও ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষা থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্কদের শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা জোরদারের কথাও বলেন তিনি। শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৮ দশমিক ৯৮ শতাংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।