Web Analytics

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কেজুরী ছড়া চা বাগান এলাকার ছড়ায় চোরাবালিতে আটকে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রুদ্র তাঁতী কেজুরী ছড়া চা বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে এবং শ্রীমঙ্গল রানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় রুদ্র। পরে স্থানীয় লোকজন ও স্বজনদের দীর্ঘ অনুসন্ধানের পর পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সঞ্জয় বোনার্জী জানান, গোসলের সময় রুদ্র পানির নিচে তলিয়ে যায় এবং আর উপরে ওঠেনি। তার বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে বাগানের শ্রমিক, স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে দীর্ঘ অনুসন্ধানের পর লাশ উদ্ধার করে। রুদ্রর বাবা কমল তাঁতী বলেন, কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছেন না, তবে ধারণা করা হচ্ছে সে চোরাবালিতে আটকে গিয়েছিল।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলায়মান আকঞ্জী জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল রওনা দেয়, কিন্তু ১৩ মিনিট পর স্থানীয় ইউপি সদস্য জানান এলাকাবাসী লাশ উদ্ধার করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।