Web Analytics

ভিসা জটিলতার কারণে বিশ্বকাপগামী দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের যাত্রা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। রবিবার মেক্সিকোর পাচুকায় বেস ক্যাম্পে যোগ দিতে চার্টার্ড ফ্লাইটে ওঠার কথা ছিল দলের, কিন্তু কয়েকজন খেলোয়াড় ও স্টাফ এখনো ভিসা না পাওয়ায় ফ্লাইট স্থগিত করতে হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশন (এসএবিসি) জানিয়েছে, পূর্বনির্ধারিত ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়েছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস। দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি ঘটনাটিকে অত্যন্ত বিব্রতকর ও খেলোয়াড়দের প্রতি অন্যায় বলে মন্তব্য করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।