Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আস্থা গড়ে তুলতে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান। দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেদ জানিয়েছেন, পাকিস্তানি প্রতিনিধিরা উভয় পক্ষের সঙ্গে বিভিন্ন প্রস্তাব নিয়ে কাজ করছে এবং আলোচনা চলছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান দুই দেশের মতপার্থক্য দূর করার চেষ্টা করছেন।

সূত্রগুলো আরও জানায়, পাকিস্তান মনে করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো আঞ্চলিক পক্ষগুলো শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তানি কর্মকর্তারা আশাবাদী যে এই পারস্পরিক কূটনীতির মাধ্যমে হয় দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে, নয়তো যুদ্ধবিরতির মেয়াদ প্রায় পাঁচ সপ্তাহ বা ৪৫ দিন পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।

পাকিস্তানি কর্মকর্তারা মনে করেন, সফল কূটনীতি সাধারণত গোপনে পরিচালিত হয় এবং এর ভিত্তি পারস্পরিক আস্থা। ইরান ও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে একে অপরের প্রতি অবিশ্বাস প্রকাশ করায় পাকিস্তান এখন সেই আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে চায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।