Web Analytics

কুমিল্লার চৌদ্দগ্রামের গাংরা গ্রামে নুরুল ইসলাম ফারুকীর স্ত্রী ও চার সন্তানের বিরুদ্ধে ভুয়া মৃত্যু ও ওয়ারিশ সনদ তৈরি করে জমি দখলের অভিযোগ উঠেছে। এতে প্রকৃত মালিক মনিরুল ইসলাম ও তার পরিবার নিজেদের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে দীর্ঘ দশ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তদের সহায়তা করেছেন জগন্নাথদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহিদুল ইসলাম চৌধুরী।

মামলার তথ্য অনুযায়ী, ২০১২ সালের ১৯ আগস্ট জাল ওয়ারিশ সনদ তৈরি করে ২০২৩ সালের ১৭ অক্টোবর তা ব্যবহার করে খারিজি খতিয়ান তৈরি করা হয়। পরে ২০২৪ সালের ২১ মার্চ বেগম বিয়ার সম্পত্তি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, ফারুকী তার মায়ের আগে মারা যান, যা ভুয়া সনদে উল্টো দেখানো হয়েছে। মৃত ফারুকীর ভাইয়ের ছেলে নুরুল আফসার কুমিল্লা আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের করেছেন।

ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন, তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, জালিয়াতির প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।