Web Analytics

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহাসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও তাঁতী লীগের ১০ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতার সময় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাগুলো করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযুক্ত ১০ জন আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন প্রার্থনা করেন।

আদালতের এপিপি মাহবুবুর রহমান সোহেল জানান, মামলাগুলো বর্তমানে বিচারাধীন এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আদালত পরবর্তী শুনানির তারিখে মামলার অগ্রগতি নির্ধারণ করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।