Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেন রেজায়ি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র যদি জব্দ করা ২৪০০ কোটি ডলার মূল্যের ইরানি সম্পদ মুক্ত না করে, তবে তেহরান কোনো চুক্তি স্বাক্ষর করবে না। শুক্রবার তেহরানে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনায় অচলাবস্থা চলছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অচলাবস্থা ভাঙতে হবে। তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত পুনরায় শুরু হয়, তবে যুক্তরাষ্ট্র একটি ‘অন্ধকার সুড়ঙ্গে’ প্রবেশ করবে।

রেজায়ি জানান, ইরান অন্তর্বর্তী চুক্তির পরপরই ১২ বিলিয়ন ডলার এবং পরবর্তী ধাপে আরও ১২ বিলিয়ন ডলার ছাড়ের দাবি জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই অর্থ ছাড়লে ইরানের ওপর থাকা চাপ কমে যাবে। রেজায়ি বলেন, এই অর্থ মুক্ত করা আস্থা বিনিময়ের একটি পদক্ষেপ এবং এটি আমেরিকার আন্তরিকতার পরীক্ষা। তিনি ট্রাম্প ও খামেনির বৈঠকের সম্ভাবনাও নাকচ করেন।

তিনি আরও সতর্ক করেন, নতুন করে যুদ্ধ শুরু হলে তা পারস্য উপসাগরের বাইরে ভারত মহাসাগর, লোহিত সাগর ও ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে তিনি মনে করেন, নতুন যুদ্ধের আশঙ্কা কম।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।