Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ দেশের সামাজিক সমস্যা সমাধানে গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কার্যকর প্রয়োগের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমী আয়োজিত ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ভাষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক প্রেক্ষাপট অনুধাবন করতে সক্ষম এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়ন করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, এআই এখন আর কল্পবিজ্ঞানের বিষয় নয়; এটি স্বাস্থ্যসেবা, টেকসই উন্নয়ন ও বৈজ্ঞানিক গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করছে। তবে জেনারেটিভ এআই-এর দ্রুত বিকাশ কর্মসংস্থান, নৈতিকতা ও ডেটা নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে গ্রামীণ স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও গবেষণাভিত্তিক স্টার্টআপে প্রযুক্তির প্রয়োগে তরুণ বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

ইউজিসি চেয়ারম্যান জানান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এআই-ভিত্তিক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কমিশন গবেষণা ইকোসিস্টেম শক্তিশালী করছে। তিনি গবেষকদের ইউজিসির হিট, আইসিএসইটিইপি ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক প্রকল্পের সুবিধা ব্যবহারের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।