Web Analytics

বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের শিক্ষা থেকেই বর্তমান ও ভবিষ্যতের পথচলা নির্ধারণ করতে হবে। তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচার পতনের অভিজ্ঞতা জাতির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। জনগণের ভোটে নির্বাচিত যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তাদের আরও দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, জনগণকেই চিন্তা ও নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, নইলে অতীতের পতিত সরকারের মতো পরিণতি অনিবার্য হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, কনসাল জেনারেল মিজানুর রহমান এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী ২৬ মার্চ ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে তুরস্কে পৌঁছান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।