Web Analytics

কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় কুয়েতি পতাকাবাহী তেল ট্যাংকার এমটি আল দাসমা অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার, ২১ অক্টোবর ওমানের বুখা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল পশ্চিমে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামরিক নজরদারি সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস। জাহাজটিতে ২১ জন ভারতীয় নাবিক ছিলেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হরমুজ প্রণালি পার হওয়ার সময় এমটি আল দাসমা অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আক্রান্ত হয়। তিনি বলেন, ২১ ভারতীয় ক্রুসহ জাহাজে থাকা অন্য সব ক্রু সম্পূর্ণ নিরাপদ আছেন। প্রতিবেদনে হামলাটিকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হিসেবে উল্লেখ করা হলেও দায়ীদের পরিচয় জানানো হয়নি।

কুয়েতি সংবাদমাধ্যম টাইমস কুয়েতের বরাতে বলা হয়েছে, হামলার পরপরই ট্যাংকারটিতে আগুন লাগে। জাহাজের ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনার পর থেকে জাহাজটি ওই স্থানেই অবস্থান করছে। লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলাগুলো আন্তর্জাতিক নৌ চলাচল নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।