Web Analytics

জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজে’র সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে শাহবাগ থানার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ডিসেম্বর মাসে বাসার সামনে থেকে আটক হওয়ার পর ঈদের আগে জামিনে মুক্তি পান তিনি, কিন্তু জেল গেট থেকে ফের গ্রেপ্তার করা হয়। এই মামলায় আওয়ামী ঘরানার লতিফ সিদ্দিকীসহ কয়েকজন জামিনে আছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও মুছে ফেলার ষড়যন্ত্রে তিনি জড়িত। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং মামলার এজাহারে তার নামও নেই।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ২৮ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পর শওকত মাহমুদকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষ জানায়, প্রাথমিক তদন্তে শওকত মাহমুদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এই মামলায় ঘটনাটিকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।