Web Analytics

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। নেতারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন। বক্তব্য রাখেন অধ্যাপক আবু ইউসুফ, আনম আবদুর রহিম, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, মাওলানা আমির হোসেন, মাওলানা মুজাফফর আহমদ জাফরী, ফজলুল হক, সৈকত ইসলাম জাহিদ ও শাহ ওয়ালি উল্লাহ মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি করছে।

নেতারা আরও বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা জনগণ মেনে নেবে না এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর জবাব দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।