Web Analytics

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সোমবার ৯ মার্চ ২০২৬ থেকে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ থাকবে। পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ৯ মার্চ থেকে সরকার ঘোষিত ঈদের ছুটি পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে। রমজান মাসে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে জনভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণায় দুটি বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলো তাদের পূর্বনির্ধারিত পরীক্ষাসূচি অনুযায়ী পরীক্ষা চালাবে এবং বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ রাখতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।