Web Analytics

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল ভারত, কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও তা সফল হয়নি বলে বিবিসি বাংলার বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে। দিল্লি এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোকে একমাত্র বাস্তবসম্মত বিকল্প মনে করছে। প্রতিবেদনে আরও বলা হয়, ডিসেম্বরে দেশে ফেরার তাঁর ঘোষণায় ভারতের সম্মতি আছে, তবে ভারত তাঁকে আনুষ্ঠানিক বন্দি প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে দিতে চায় না।

দিল্লি চাইছে, শেখ হাসিনার ফেরার ব্যবস্থা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হোক। বাংলাদেশ সামরিক বিমান পাঠিয়ে তাঁকে দিল্লি থেকে নিতে পারে, অথবা স্থল সীমান্তের কোনো পয়েন্টে সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে। ভারত প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতি নিতে প্রস্তুত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের প্রথম শর্ত হলো, তিনি বাংলাদেশ মিলিটারির সামরিক বিমানে ভারতে এসেছিলেন বলে তাঁকে ফিরিয়ে নেওয়ার কাজও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

ভারতের দ্বিতীয় শর্ত, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু হয়—বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে। দিল্লি এ বিষয়কে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে না দেখাতে সতর্ক এবং প্রকাশ্যে মন্তব্য করছে না। এক ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা সুষ্ঠু বিচারের সুযোগ নিশ্চিত করার কথা বলেছেন। কয়েক মাস ধরে ঢাকা-দিল্লির পর্দার আড়ালের আলোচনা চললেও ডিসেম্বরে তাঁর ফেরা সম্ভাবনা ক্ষীণ বলে পর্যবেক্ষকদের ধারণা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।