Web Analytics

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়। এতে পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ সব ধরনের ডিজিটাল লেনদেন ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এটিএম বুথগুলো সার্বক্ষণিক চালু রাখতে হবে, কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করতে হবে এবং নিরাপত্তা জোরদার করতে পাহারাদারদের সতর্ক থাকতে হবে। গ্রাহকদের সুবিধার্থে পিওএস সেবা নিরবচ্ছিন্ন রাখতে ও জালিয়াতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ব্যাংকগুলোকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

এছাড়া ই-পেমেন্ট গেটওয়েতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা এবং বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে নিরবচ্ছিন্ন লেনদেন ও এসএমএসের মাধ্যমে গ্রাহককে লেনদেনের তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।