Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চলতি সপ্তাহে ভারত সফর করতে পারেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি আগামী ১৪ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। এই বৈঠককে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ব্রিকসের সভাপতিত্ব করছে ভারত।

ব্রিকস এখন ১১ সদস্যবিশিষ্ট একটি জোট, যেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে আরও কয়েকটি দেশ যুক্ত হয়েছে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, বিকল্প আর্থিক ব্যবস্থা, আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা এবং চলমান আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা হতে পারে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাও আলোচনায় আসতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরান ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ এবং চাবাহার বন্দরসহ কৌশলগত প্রকল্পগুলোও আলোচনায় গুরুত্ব পেতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।