Web Analytics

দেশে সুগন্ধি চালের উৎপাদন এলাকা ক্রমে সংকুচিত হওয়ায় আবাদ বাড়াতে কৃষকদের বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান। উদ্যোগ বাস্তবায়নে খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সুগন্ধি চাল উৎপাদনের এলাকা কমে যাওয়ায় কোনো কোনো ক্ষেত্রে ঘাটতি দেখা দিচ্ছে এবং বাজারে দাম বেশি। সরকার ব্যাপক পরিসরে এ চাল রপ্তানি করছে না; অল্প সময় রপ্তানি হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। কোন অঞ্চলে কোন ফসল ভালো হয় এবং আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে কোন ফসল উপযোগী, তা নির্ধারণে ভূমি মন্ত্রণালয় দেশজুড়ে জরিপ করছে। কৃষি মন্ত্রণালয়ও এ বিষয়ে কাজ করছে।

গঠিত কমিটি মাঠপর্যায়ে কাজ করে সুগন্ধি চাল উৎপাদন এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করবে। যেসব এলাকায় এখনও এ চাল উৎপাদিত হয় এবং কৃষকদের আবাদ চালিয়ে যাওয়ার আগ্রহ রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব এলাকার কৃষকদের অতিরিক্ত প্রণোদনা দিয়ে আবাদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। উৎপাদন বাড়লে সংকট ও উচ্চমূল্যের সমস্যা কমবে এবং দেশীয় সরবরাহ ও বাজার স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।