Web Analytics

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের রোববার নবনিযুক্ত ছয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে ছয়টি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে। এসব কর্তৃপক্ষের লক্ষ্য হলো সংশ্লিষ্ট অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ ঘটানো।

মন্ত্রণালয়ের মতে, এসব উদ্যোগের মাধ্যমে আধুনিক ও সুপরিকল্পিত নগর গড়ে তোলার পাশাপাশি নাগরিক সুবিধা উন্নত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।