Web Analytics

ইসরাইল ইরানে সম্ভাব্য হামলা চালালে লেবানন, সিরিয়া ও গাজাসহ একাধিক রণাঙ্গনে বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন দেশটির সামরিক গোয়েন্দা কর্মকর্তারা। চ্যানেল ১২-এর রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়। সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ইসরাইলে ব্যাপক আলোচনা চলছে।

নেতানিয়াহু ও জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠকে গোয়েন্দা কর্মকর্তারা মূল্যায়ন করেন যে, ইরানে ইসরাইলি হামলা বৃহত্তর আঞ্চলিক সংঘাত সৃষ্টি করতে পারে। তবে নেতানিয়াহু ও মোসাদপ্রধান রোমান গফম্যান মনে করেন, এ ধরনের অভিযান তিন থেকে পাঁচ দিনের মধ্যে সীমিত রাখা সম্ভব। বৈঠকে আলোচিত বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

২৭ অক্টোবরের নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজনৈতিক স্বার্থে নেতানিয়াহু ইরানের হুমকি অতিরঞ্জিত করছেন বলে অভিযোগ উঠেছে। কান সূত্রের বরাতে জানিয়েছে, তিনি দ্রুত ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন। তবে ট্রাম্প এখনো সিদ্ধান্ত নেননি এবং নতুন সামরিক অভিযান শুরুতে অনাগ্রহী বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।