ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম বলেছেন, অপরাজনীতির জন্য বিএনপিকে করুণ পরিণতি বরণ করতে হবে। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর থেকে বিএনপির সন্ত্রাসী রাজনীতির বলি হয়েছেন অসংখ্য মানুষ।
সাদিক কায়েম মিটফোর্ডে পাথরকাণ্ডে নিহত সোহাগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম এবার নিজ দলের ক্যাডারদের হাতে নিহত হয়েছেন। তাঁর অভিযোগ, বিএনপির এক সংসদ সদস্যের দুই ছেলের বিরোধের জেরে শাকিলকে হত্যা করা হয়েছে।
স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একজন নেতা নিহত হওয়ার পরও কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির নীরবতাকে বিস্ময়কর বলে মন্তব্য করেন তিনি। দলীয় প্রশ্রয়ে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণসহ নানা অপরাধে জড়িয়েছেন বলেও অভিযোগ করেন সাদিক কায়েম। তিনি বিএনপিকে সন্ত্রাসের রাজনীতি ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা বন্ধের আহ্বান জানান এবং অন্যথায় জনগণের ঘৃণা ও প্রত্যাখ্যানের সতর্কতা দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।