Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সোমবার সকাল সোয়া ১০টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন। এ বিষয়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ১ নভেম্বর ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে ফুয়াদকে তলব করা হয়। তাঁকে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি সেদিন হাজির হতে পারেননি। পরে তাঁর আইনজীবীর সময় বাড়ানোর আবেদনের পর ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর নতুন দিন নির্ধারণ করে।

সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ফুয়াদ। একপর্যায়ে তিনি বলেন, ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানান, বক্তব্যটি ট্রাইব্যুনালের নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।