Web Analytics

নিরাপত্তা উদ্বেগে রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টারের সব অফিসকর্মীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ জানায়নি। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের বড় হামলার এক সপ্তাহ পর এই নির্দেশনা দেওয়া হলো। কর্মীদের সশরীরে অফিসে না আসতেও বলা হয়েছে।

রিয়াদের কেন্দ্রস্থলের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবনে মেরিল লিঞ্চ, ম্যাককিনজি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কার্যালয় রয়েছে। এএফপিকে ইমেইলে ভবন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সব অফিসকর্মীর জন্য অবিলম্বে দূর থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে ভবনটির নিচতলার শপিংমল খোলা রয়েছে।

হামলার পর স্কুলে দূরবর্তী শিক্ষা কার্যক্রমের মেয়াদ বাড়ানো হয়েছে এবং রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এখনো বন্ধ। নাজরান অঞ্চলে জোটের দুই হেলিকপ্টার পাইলট নিহত হওয়ার খবরের পর এ নির্দেশ আসে। সৌদি জোট বলেছে, কারিগরি ত্রুটিতে একটি এএইচ-৬আই নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়; হুথিরা দাবি করেছে, তারা একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।