Web Analytics

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পুরুষ ওয়ার্ডে ছাদের প্লাস্টার ধসে এক হৃদরোগী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১টায় হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ছাদের অংশ হঠাৎ ধসে পড়ার পর রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

আহত রোগী মোহাম্মদ আবুল খায়েরের বয়স ৫০ বছর। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদননগর এলাকার আবদুল মান্নানের ছেলে। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছাদের ভারী অংশ তার মাথার ওপর পড়লে তিনি গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর নিরাপত্তার জন্য ধসে পড়া অংশের আশপাশের বেডে থাকা রোগী ও তাদের স্বজনদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্থানটিকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ঘিরে রাখা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, ভবনটির বয়স বেশি না হলেও এর কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।