Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সাম্প্রতিক নির্বাচনে বিএনপি জোটের শরিকদের সারাদেশব্যাপী বিজয় জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জনগণ এই যুগপৎ জোটকে রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিবর্তন, রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ গঠন ও কার্যকর করার মাধ্যমে এই দায়িত্ব পালনের পথে অগ্রসর হবে।

সাকি বাঞ্ছারামপুরের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, যুগপৎ আন্দোলন ও রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় তারা এই নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ভোটারদের শৃঙ্খলাপূর্ণ ভোটাধিকার প্রয়োগের প্রশংসা করেন এবং সকল রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন, গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচনি অঙ্গীকার পূরণে তারা কাজ করে যাবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।